সরিষাবাড়ীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

S M Ashraful Azom
সরিষাবাড়ীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে গভীর জলাশয় থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

সরিষাবাড়ী থানার এসআই আশরাফুল আলম জানান, সকালে স্থানীয় লোকজন আদ্রা গ্রামে গভীর জলাশয়ে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায়। 

এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে লাশ দেখার জন্য শতশত মানুষ গভীর জলাশয়ের চারপাশে ভিড় করে। পরে খবর পেয়ে দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। 

এসআই আশরাফুল আরো জানান, অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান