করোনাকালে দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গী বিতরণ

S M Ashraful Azom
করোনাকালে দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গী বিতরণ


কাজিপুর প্রতিনিধি: করোনার এই মহামারীতে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনামুখী ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু। 

সোমবার (১০ মে) দুপুরে উপজেলার পাঁচগাছি নিজ বাড়ি থেকে ইউনিয়নের দুইশ দুস্থ-অসহায় ও বিধবাদের মাঝে এই উপহার বিতরণ করেন। 

বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। 

এসময় তিনি বলেন, ‘বাবু মানবিক ত্রাণ সামগ্রী এর আগেও বিতরণ করেছেন। এবারও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি।’ 

 ফরিদুল ইসলাম বাবু বলেন, ‘ সোনামুখী ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর সাথে দুস্থদের জন্যে কিছু উপহার দিচ্ছি। আগামীতেও এমনি করেই সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি ইনশাল­াহ।’ 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মাহফুজুর রহমান, সহসভাপতি ও বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরিদুল ইসলাম, শাহিন আলম প্রমূখ। 
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান