কাজিপুরে অটোরিক্সার সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত -৭

S M Ashraful Azom
কাজিপুরে অটোরিক্সার সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত -৭



কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে সিএনজি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। সোমবার (১৭ মে) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার হাজরাহাটি বাজারে মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিষামুড়া চৌরাস্তা থেকে যাত্রী ভর্তি একটি সিএনজি অটোরিক্সা সোনামুখী বাজারের দিকে যাচ্ছিল। 

সিএনজি অটোরিক্সাটি হাজরাহাটি বাজারে এলে ভানুডাঙ্গা ভায়া হাটশিরাগামী পার্শ্ব রাস্তা থেকে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল আরোহী ও সিএনজির চালকসহ মোট সাত জন গুরুতর আহত হন। 

এদের মধ্যে সিএনজি চালকের বিল­ালের অবস্থা আশঙ্কা জনক। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাসিম স্মৃতিসংসদের সভাপতি রোকনুজ্জামান জানান, "স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন। এখন পর্যন্ত তাদের সঠিক পরিচয় পাওয়া যায়নি।" এখানে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে বলেও জানান তিনি। 

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, "সড়ক দুর্ঘটনার বিষয়টি এখনও জানতে পারিনি। আপনার কাছ থেকে জানলাম। দ্রুত খোঁজ নিচ্ছি।" 
 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান