অসচ্ছল-প্রতিবন্ধী-এতিমদের মাঝে নতুনধারার ‘ঈদ উপহার’

S M Ashraful Azom
অসচ্ছল-প্রতিবন্ধী-এতিমদের মাঝে নতুনধারার ‘ঈদ উপহার’




অসচ্ছল-প্রতিবন্ধী-এতিমদের মাঝে নতুনধারার ‘ঈদ উপহার’ প্রদান কর্মসূচী সমাপ্ত হয়েছে। 

৩ দিন ব্যাপী এই কর্মসূচীর সমাপনীর দিন সকাল ১০ টা খিলগাঁও-মুগদা-মান্ডা এবং বিকেল ৪ টায় পুরানা পল্টন, সেগুনবাগিচা, হাইকোর্ট, শহীদ মিনার, ঢাকা বিশ^বিদ্যালয়, শাহবাগ সহ বিভিন্ন এলাকায় অসচ্ছল-অনাথ শিশু কিশোরদের মাঝে ‘ঈদ উপহার’ প্রধান করেন নতুনধারার নেতৃবৃন্দ। 

এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, হাসিবুল ইসলাম হাসিব প্রমুখ। 

এর আগে উদ্বোধনী দিন ১১ মে পল্টন-মতিঝিল-ফকিরাপুল ও যাত্রাবাড়ি এলাকায় ৩ শতাধিক মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি প্রদান করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

দ্বিতীয় দিন ১২ মে দক্ষিণ বনশ্রী প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার সভাপতি ইভানা শাহীনের সভাপতিত্বে ও গুলশান প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি প্রকৌশলী লায়লা শামসুন্নাহারের সভাপতিত্বে প্রতিবন্ধী নারী-পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি প্রদান করেন নতুনধারার নেতৃবৃন্দ। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান