ডেইলি স্টারের সাংবাদিকের দাফন সম্পন্ন

S M Ashraful Azom
ডেইলি স্টারের সাংবাদিকের দাফন সম্পন্ন
এবিএম আমিনুল ইসলাম লিটন


জামালপুর সংবাদদাতা: জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ডেইলি স্টারের জামালপুর প্রতিনিধি এবিএম আমিনুল ইসলাম লিটনের নামাজে জানাজা ও দাফন ঈদুল ফিতরের দিন ১৪ মে বেলা ১১টায় মাদারগঞ্জ উপজেলার ফুলঝরি গ্রামের নিজবাড়িতে অনুষ্ঠিত হয়। 

লিটন কিডনি প্রতিস্থাপনের জন্য সস্ত্রীক ভারতে যান। সেখানেই তিনি ১ মে মারা যান। ১৩ মে দিবাগত রাতে লিটনের মরদেহ বাড়িতে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। 

ওইদিন বিকেল ৪টায় বাংলাদেশ সীমান্তের যশোর বেনাপোল বন্দরে লিটনের মরদেহ পৌঁছে। ভারতে করোনা মহামারিতে তারা উভয়ই করোনায় আক্রান্ত হন। সুস্থ্য হবার অপারেশনের কয়েকদিন আগে কিডনি ডায়ালাইসিসকালে স্ট্রোক জণিত কারণে মারা যান। 

করোনায় নিরাপত্ত¡ার প্রশ্নে সাংবাদিক লিটনের স্ত্রী শারমিন জাহানকে যশোর হাসপাতালে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। 

মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে রেখে যান। মরহুমের জানাজায় জেলা প্রেস ক্লাবের সাংবাদিক ছাড়াও বিভিন্ন এলাকার সূধিজন উপস্থিত ছিলেন।
 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান