বকশীগঞ্জে বৈধ কাগজপত্র না থাকায় ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা

S M Ashraful Azom
বকশীগঞ্জে বৈধ্য কাগজপত্র না থাকায় ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা



: স্বাস্থ্য অধিদপ্তরের জারিকৃত ৭২ ঘন্টার মধ্যে সারাদেশের সব অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনার পর জামালপুরের বকশীগঞ্জে অনিবন্ধিত হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক ও ডায়ানষ্টিক সেন্টার গুলোতে অভিযান পরিচালনা করেছেন টাস্কফোর্সের সদস্যরা।


স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা কার্যকরে গতকাল শনিবার দুপুর থেকে মাঠে নামেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, র‌্যাব-১৪ এর জামালপুর কোম্পানী কমান্ডার আশিক উজ জামান এর নেতৃত্বে টাস্ক ফোর্স এর সদস্যরা। 


টাস্কফোর্সের ওই অভিযানে নিবন্ধন ও বৈধ কাগজপত্র না থাকায় পৌর শহরের ডা.এফ রহমান হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার, ফরিদ ডায়াগনষ্টিক সেন্টার, মডার্ন ডায়াগনষ্টিক সেন্টার ও আল মদিনা ক্লিনিক অ্যান্ড হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়। 


এর পাশাপাশি ডা.এফ রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা, ফরিদ ডায়াগনষ্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা, মডার্ন ডায়াগনষ্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা ও আল মদিনা ক্লিনিক অ্যান্ড হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বকশীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মুন মুন জাহান লিজা জানান, অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের বিরুদ্ধে পরিচালিত এরূপ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান