উল্লাপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

S M Ashraful Azom
উল্লাপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত



 : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক (অনুর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা (অনূর্ধ্ব ১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট দুটি ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ 


শুক্রবার বিকেলে স্থানীয় সরকারী আকবর আলী কলেজ মাঠে এই দু'টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়৷ বিকেল সাড়ে চারটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয়  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাঙ্গালা ইউনিয়ন ১-০ গোলে পঞ্চক্রোশী ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়৷ এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা মহিলা একাদশ ১-০ গোলে পৌরসভা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়৷ সিরাজগঞ্জ - ৪ উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন ৷ এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভুমি) ইশরাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল    প্রমুখ ৷ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান কাকন খেলা দুটি পরিচালনা করেন ৷


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান