বগুড়ায় বিএনপির নেতাকর্মীসহ ৪৩৩ জনের বিরুদ্ধে মামলা

S M Ashraful Azom
বগুড়ায় বিএনপির নেতাকর্মীসহ ৪৩৩ জনের বিরুদ্ধে মামলা



: বগুড়ার গাবতলীতে বিক্ষোভ মিছিলে সংঘর্ষের ঘটনায় ৪৩৩ জনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) বেলা ১১টার দিকে আজিজার রহমান পাইকার নামে এক ব্যক্তি বাদী হয়ে মডেল থানায় এ মামলা দায়ের করেন।


গাবতলী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম জানান, থানা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুনসহ ১৩৩ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাত করে আজিজার রহমান পাইকার এ মামলা করেছেন।

 

প্রসঙ্গত, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কটূক্তি করায় রোববার গাবতলী উপজেলায় একটি মিছিল করেন স্থানীয়রা। ঐ মিছিলে পাথর নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। 


কটূক্তির ঘটনায় সুরাইয়া জেরিন রনির বিরুদ্ধে শনিবার রাতে গাবতলী মডেল থানায় সুলতান মাহমুদ খান বাদী হয়ে অভিযোগ করেছেন। গাবতলী উপজেলার আরেক যুবক আবদুল গফুর বাদী হয়ে সোমবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে আইসিটি অ্যাক্টে মামলা করেছেন।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান