উল্লাপাড়ায় নানা আয়োজনে জাতীয় কবির ১২৩তম জন্মজয়ন্তী পালন

S M Ashraful Azom
উল্লাপাড়ায় নানা আয়োজনে জাতীয় কবির ১২৩তম জন্মজয়ন্তী পালন



 : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর শহরের শ্যামলীপাড়ায় যুব সংঘের নিজস্ব কার্যালয়ে শিশু কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। 


আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কর্মময় জীবন ও সৃষ্টিশীল দর্শনের উপর বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম রফিক, সংগঠনের সভাপতি টি এম গোলাম মোহাম্মদ, নজরুল প্রেমি শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক রাজু আহমেদ সাহান প্রমুখ।


পরে সংগঠনের সংগীত শিক্ষক আনোয়ারুল ইসলাম বিপুর পরিচালনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুব সংঘ পরিচালিত  শিশু কেন্দ্রের সংগীত শিক্ষার্থীরা এতে কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন। শিল্পীদের বাদ্যযন্ত্রে সহযোগিতা করে শিশু তবলা বাদক তাসিন, তবলা শিল্পী প্রশান্ত দত্ত, পবিত্র কুমার ঠাকুর ও মামুন রেজা। এছাড়া অনুষ্ঠানে বেতার ও টেলিভিশনের নজরুল সংগীত শিল্পী রিলা চৌধুরী ও রাজশাহী বেতার শিল্পী জিতেন্দ্রনাথ বিশ্বাস এতে অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে সংবর্ধিত করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মজিবর রহমান ও শিক্ষক সোহেল রানা লিটন।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান