মাত্র আট মাসে হাফেজ হয়েছের এই ফিলিস্তিনি শিশু !

S M Ashraful Azom
মাত্র আট মাসে হাফেজ হয়েছের এই ফিলিস্তিনি শিশু !



: রাশাদ আবু রাআস নামক সাত বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু মাত্র আট মাসে কোরআনের হাফেজ হয়েছে। 


মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রাশাদের বয়স মাত্র সাত বছর। সে-ই ফিলিস্তিনের গাজা উপত্যকার এ বছরের সর্বকনিষ্ট হাফেজে কুরআন।


রাশাদের বাবা বলেন, ‘আমি রাশাদের শৈশব থেকেই তার জন্য আন্তরিকভাবে এ দোয়া করতাম- হে আল্লাহ! তুমি আমার ছেলেকে হেদায়েতপ্রাপ্ত ও হেদায়েতের পথপ্রদর্শক বান্দাদের কাতারে শামিল করো।’

 

তিনি বলেন, ‘যখন-ই সে এতো অল্প সময়ে হাফেজ হলো, তখন আমি অনুভব করলাম- আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এবং তাকে হেদায়েত দান করেছেন। আর মানুষের জন্য কুরআনই বড় হেদায়েত।’


খুবই কম সময়ে হিফজ সম্পন্ন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট্ট রাশাদের জন্য শুভ কামনা জানাচ্ছেন অনেকে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের সেক্রেটারি জেনারেল শায়খ আলি মুহিউদ্দিন কারা দাগিও তাকে নিয়ে টুইট করেছেন।


টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘আগামীর বিজয়প্রজন্ম। সুলতান সালাহুদ্দিনের উত্তরসূরি রাশাদ আবু রাআস। সাত বছর বয়সী এই বালক কুরআনে কারিম হিফজ করেছে।’ 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান