এবার স্মার্টওয়াচ ব্যবসায় নামলো সার্চ ইঞ্জিন কোম্পানী গুগল

S M Ashraful Azom
এবার স্মার্টওয়াচ ব্যবসায় নামলো সার্চ ইঞ্জিন কোম্পানী গুগল



: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট গুগল এবার নিজেই নেমে পড়ল স্মার্টওয়াচ ব্যবসায়। সম্প্রতি অনুষ্ঠিত গুগলের আইও সম্মেলনে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয় তাদের প্রথম স্মার্টওয়াচের। ডিভাইসটির নামকরণ করা হয়েছে পিক্সেল ওয়াচ।


গুগল বলছে, পিক্সেল ওয়াচে ফিটবিট সংযুক্ত থাকবে। এর ফলে হার্টরেট, স্বাস্থ্যগত পরিসংখ্যান এবং ঘুমের তথ্য জানা যাবে। সাথে গুগলের অন্যান্য ফিচার তো থাকছেই। গোল মডেলের এই স্মার্টওয়াচের ব্যান্ড কাস্টমাইজ করেও কেনা যাবে। এখন শুধু বাজারে আসার অপেক্ষা।

 

গুগলের প্রতিনিধি ওস্টারল বলেন, পিক্সেল ওয়াচের পুরোটাই তৈরি করেছে গুগল। অন্যান্য প্রতিষ্ঠান তাদের তৈরি ডিভাইসের কিছু অংশ অন্য প্রতিষ্ঠান দিয়ে তৈরি করে থাকে। তবে গুগল তাদের ওয়াচের ক্ষেত্রে তা করবে না।


স্মার্টফোন ছাড়াই এই স্মার্টওয়াচ থেকে টার্ন বাই টার্ন নেভিগেশন দেখে নেয়া যাবে। নিয়ন্ত্রণ করা যাবে বাড়ির সব স্মার্টহোম ডিভাইস। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে পিক্সেল ওয়াচ।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান