বকশীগঞ্জে পল্লিবিদ্যুৎ কর্মীকে মারধরের অভিযোগে মামলা

S M Ashraful Azom
বকশীগঞ্জে পল্লিবিদ্যুৎ কর্মীকে মারধরের অভিযোগে মামলা



 : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি’র পূর্ব কামালের বার্ত্তী এলাকায় পল্লিবিদ্যুতের সংযোগ বিচ্ছন্ন করতে গিয়ে এক কর্মী মারধরের শিকার হয়েছে। এ অভিযোগে গতকাল বুধবার বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। 


মারধরের শিকার হাসপাতালে ভর্তি থাকা লাইনম্যান শ্রী বিজয় কর্মকার জানান, গত ৫ মাসের বকেয়া বিদ্যুৎবিল থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে যান, তখন সুফিয়া ও তার পুত্র শহিদুল্লাহ আধা ঘণ্টার সময় চায়; কিন্তু আধা ঘণ্টা সময় পার হয়ে গেলেও আবার আধা ঘণ্টা সময় নেয়। 


কিন্তু তারপরেও বিল না দিয়ে কালক্ষেপণ করতে থাকে। পরে লাইনম্যান লাইন বিচ্ছিন্ন করতে গেলে পেছন থেকে তার ওপর হামলা করে সুফিয়া ও তার ছেলে শহিদুল্লাহ। এতে গুরুতর আহত হন বিজয় কর্মকার।


বকশীগঞ্জ পল্লিবিদ্যুতের ডিজিএম জয় প্রকাশ নন্দী সেবা হট নিউজকে জানান, কামালের বার্ত্তী তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আর হামলাকারীদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান