বকশীগঞ্জে দৈনিক যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

S M Ashraful Azom
বকশীগঞ্জে দৈনিক যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত



 : জামালপুরের বকশীগঞ্জে দেশের স্বনামধন্য জাতীয় ও পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ জুন সোমবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

দৈনিক যায়যায়দিনের বকশীগঞ্জ প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় কেক কাটা অনুষ্ঠানের আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ।

বক্তারা যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান