সলপে প্রশিক্ষণার্থী যুব মহিলাদেরকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

S M Ashraful Azom
সলপে প্রশিক্ষণার্থী যুব মহিলাদেরকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ



 : আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উল্লাপাড়ার সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের উদ্যোগে ১৬ জন প্রশিক্ষণার্থী যুব মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পরিষদ হল রুমে এ সমস্ত সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়। 


চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুব মহিলাদের স্বনির্ভর করতে গত তিন বছর ধরে পরিষদ হল রুমে নিজস্ব উদ্যোগে ধাপে ধাপে সেলাই প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা নেওয়া হয়। সমুদয় কর্মশালায় প্রায় দুই শত যুব মহিলা অংশ নেয়। 

প্রশিক্ষণার্থীদের মধ্যে কর্মশালা পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। যে সমস্ত প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে উপকরণের অভাবে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারছে না, সেই সব যুব মহিলাদের মধ্যে সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান রবিবার সকালে ১৬ টি সেলাই মেশিন বিনামুল্যে বিতরণ করেন। 

এ সময় প্রশিক্ষণার্থী যুব মহিলারা ছাড়াও ইউপি সদস্য সেখ জিল্লুর রহমান,  মোঃ আব্দুল আজিজ,  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান