শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ইসলামপুর যুবলীগের বিক্ষোভ

S M Ashraful Azom
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ইসলামপুর যুবলীগের বিক্ষোভ



 : বিএনপি-জামায়াত জোটের রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে জামালপুরের ইসলামপুর উপজেলা যুবলীগের উদ্যোগে সারা দেশের ন্যায়  এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার বিকালে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের নোয়ারপাড়া গ্রামে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্তরে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হির। 


এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমান,উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সফিকুর রহমান শিবলী,উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লাজু,শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আল আমিন মিয়া,ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান,জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রাকিবুল হাসান রাসু প্রমূখ বক্তব্য রাখেন।


এতে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান