ইসলামপুরে জেজেকেএম স্কুল এন্ড কলেজ সরকারী করণ আনন্দ মিছিল

S M Ashraful Azom
ইসলামপুরে জেজেকেএম স্কুল এন্ড কলেজ সরকারী করণ আনন্দ মিছিল



 : জামালপুরের ইসলামপুর প্রচীনতম নারী শিক্ষা প্রতিষ্ঠান জয় চাঁদ জগত সুন্দরী ক্ষেত্রমোহন গার্লস হাই স্কুল এন্ড কলেজ সরকারি করণ করায় আনন্দ মিছিল করেছে স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ। 


বৃহস্পতিবার  স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন।


আনন্দ মিছিলটি জেজেকেএম স্কুল থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আব্দুল লতিফ সরকার আনন্দ মিছিলের নেতৃত্ব দেন। 

এসময় কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত নজরুল ইসলাম,প্রভাষক খলিলুর রহমানসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান