বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তিনি মুক্তি পান।
মুক্তি পাওয়ার পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “আমি শুকরিয়া আদায় করছি। জামিনেও হলেও মুক্তি পেয়েছি। আমার শারীরিক অবস্থা খুব খারাপ। আমার চিকিৎসা প্রয়োজন।”
শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানান তিনি।