মিঠাপুকুরে লক্ষাধিক টাকার জাল নোটসহ আটক ২

S M Ashraful Azom
জেলার মিঠাপুকুর উপজেলায় লক্ষাধিক টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করছে পুলিশ। 
 
সোমবার ভোররাতে উপজেলার শুকুরেরহাট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ময়েনপুর ইউনিয়নের গেনারপাড়া গ্রামের তহিদুল ইসলাম (২৮) ও আ. বারেক (২৮)।
 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চেংমারী গ্রামের আব্দুর রউফের বাড়ির কাছে ব্যাগভর্তি এক লাখ ২৪ হাজার পাঁচ শ টাকার জাল নোটসহ আ. বারেক নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুকুরেরহাটে কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে জাল টাকার তৈরির সরঞ্জামসহ ওই দোকানের মালিক তহিদুলকে আটক করা হয়। উদ্ধারকৃত সারঞ্জামগুলো হলো, কম্পিউটারের সিপিইউ, মনিটর, কালার প্রিন্টার, স্ক্যানার ও একটি অত্যাধুনিক ডিভাইস। এ ঘটনায় মামলা হয়েছে।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান