এনগোচের বোলিং অবৈধ

S M Ashraful Azom


কেনিয়ার অফস্পিনার জেমস এনগোচের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এনেছে আইসিসি। এ কারণে তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
গত ১১ জুলাই আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কোয়ালিফায়ারে ওমানের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ার তার বিরুদ্ধে এ অভিযোগ আনে। ওই ম্যাচে কেনিয়া ৭ রানে জিতেছিলো।
২০১০ সালে কেনিয়ার এই ক্রিকেটারের অভিষেক হয়। ১৭টি ওডিআই খেলে তিনি ২০টি উইকেট নিয়েছেন। আর ৭টি টি-টোয়েন্টি খেলে তিনি নিয়েছেন ৪টি উইকেট।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top