অভিনয় নিয়ে ভালো সময় কাটছে: সুজানা

S M Ashraful Azom
মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। মাঝে ব্যক্তিগত সমস্যা কাটিয়ে এখন বেশ স্বাচ্ছন্দে মনোযোগ দিয়েছেন ক্যারিয়ারে। নিয়মিত কাজের পাশাপাশি এবার ঈদেও বেশ সরব সুজানা। ঈদের একাধিক নাটকে দেখা যাবে তাকে। ঈদে ৬ পর্বের একটি বিশেষ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। ‘এক দুপুরের ভালোবাসা’ শিরোনামে ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোহন খান। নাটকটিতে সুজানা ছাড়াও অভিনয় করেছেন তানভীর, কল্যাণ, সোমা, সমাপ্তী ও নমিরা। ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।

সুজানা আরও অভিনয় করেছেন ‘এয়াবেন্ডার’ শিরোনামের একটি টেলিফিল্মে। যেখানে প্রথমবারের মতো বিমানবালার চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়াও এবার ঈদে আরও বেশকিছু নাটক ও টেলিফিল্মে দেখা যাবে তাকে। সঙ্গীতশিল্পী হূদয় খানের সাথে বিবাহ বিচ্ছেদের পর এখনকার অবস্থা ও কাজে নিয়মিত হওয়া প্রসঙ্গে সুজানা বলেন, ‘আমার অভিনয় নিয়ে ভালো সময় কাটছে। জীবনে অনেক সমস্যা আসবে। স্বাভাবিকভাবে মেনে নিয়েই চলতে হয়। এখন আমি ক্যারিয়ার নিয়ে সচেতন। নিজের মতো করেই কাজ করতে চাই।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top