তিন সড়কের চারলেন উন্নয়ন প্রস্তাবে এডিবি’র সাড়া

S M Ashraful Azom


টেকেরহাট-কুয়াকাটা, সিলেট থেকে তামাবিল সোনাপুর থেকে জোরারগাছ পর্যন্ত তিনটি সড়ক চারলেনে উন্নীত করার আর্থিক প্রস্তাবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সাড়া দিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে শিগগির বাংলাদেশ থেকে এডিবি সদর দফতরে সংক্রান্ত প্রস্তাব পাঠানো হবে বলে জানান তিনি
শুক্রবার (৩১ জুলাই) মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়
ফিলিপাইনের ম্যানিলায় এডিবি সদর দফতরে সংস্থাটির প্রেসিডেন্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়
ওবায়দুল কাদের বলেন, দেশের গুরুত্বপূর্ণ ১৮০০ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীত করার লক্ষ্যে এডিবি সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে। একাজ দ্রুত শেষ করার বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন সংশ্লিষ্টরা
বাংলাদেশের সড়ক পরিবহন খাতে প্রকল্পগুলো বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান তিনি
বৈঠকে এডিবি প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও বলেন, বাংলাদেশে এডিবি বিদ্যমান ঋণ কর্মসূচির পাশাপাশি আরও ঋণ বাড়ানো হবে
বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ দিনদিন উন্নত হচ্ছে বলেও মনে করেন তিনি
বৈঠকে এডিবি ভাইস প্রেসিডেন্ট ওয়েনকাই ঝাং, ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) জন গোমেজ প্রমুখ উপস্থিত ছিলেন
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top