পাকিস্তানি হ্যাকারদের হামলার শিকার ভারতীয় ওয়েবসাইট

S M Ashraful Azom
ভারতীয় একটি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে পাকিস্তানি হ্যাকার গ্রুপ 'হ্যাকড পাক সাইবার হ্যাকারস'। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'ডিজিটাল ভারত কর্মসূচি' শুরুর মাত্র একদিন পরই এ সাইবার হামলা চালানো হলো। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ভারতের খ্যাতনামা ছত্তিসগড় ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি বা এনআইটির ওয়েবসাইটের বিরুদ্ধে এ সাইবার হামলা চালানো হয়। হ্যাকাররা ওয়েবসাইটটির প্রথম পাতায় পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান লিখে দেয়। তবে ওয়েবসাইটটির কোনো ক্ষতি করা হয় নি কেবল কিছু অরক্ষিত ফাইল মুছে দেয়া হয়েছে এমন বার্তাও লিখে রাখা হয় হোমপেজে। এতে বলা হয়, সাইবার হামলাটি চালানোর পেছনে উদ্দেশ্য আছে এবং কেবলমাত্র মজা করার জন্য এ কাজ করা হয় নি।

এদিকে সাইবার হামলার পরপরই সাইটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপরে ঠিকঠাক করে তা আবারও চালু করা হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top