২০৪৮ কোটি টাকা ব্যয়ে ২০টি ড্রেজার কেনাসহ ২৩৮৫ কোটি টাকা ব্যয়ে মোট ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
৭টি প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি নিজস্ব তহবিল থেকে ২৩৭২ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১২ কোটি টাকা দেয়া হবে।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

