ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে ব্যবস্থা

Seba Hot News
ব্লগে বা অন্য কোনো মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে দেশীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


মঙ্গলবার গেন্ডারিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


মন্ত্রী বলেন, ব্লগে বা অন্য কোনো মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। দিলে দেশীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।


তিনি বলেন, ব্লগার নীলাদ্রী চট্টোপাধ্যায় হত্যাকাণ্ডের যথেষ্ট প্রমাণ ও ক্লু আমাদের হাতে আছে। আমরা অনুমান-নির্ভর কোনো কিছু করতে চাই না। সব তথ্য যাচাই করে আসল অপরাধী ধরার চেষ্টা করছি।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান