ব্লগার হত্যা আর জঙ্গিবাদ একই কথা: হাছান মাহমুদ

S M Ashraful Azom
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ব্লগার হত্যা আর জঙ্গিবাদ একই কথা। বিএনপি নেত্রী জঙ্গি সংগঠনগুলোকে নিয়ে জোট গঠন করেছে। এদের সঙ্গে জোট গঠন করে তিনি এদেশে ব্লগার হত্যাকাণ্ড ও জঙ্গিবাদের পটভূমি রচনা করেছেন। ব্লগার হত্যাকাণ্ডের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা হতাশাজনক। 
 
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
হাছান মাহামুদ বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত চৌকশ। আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা নিয়ে কারো কোন সন্দেহ নেই। কিন্তু সম্প্রতি ব্লগার হত্যাকাণ্ডের ক্ষেত্রে তাদের ভূমিকা চোখে পড়ার মত নয়।
 
তিনি বলেন, বিএনপি নেত্রীকে বলব, আপনি জঙ্গিগোষ্ঠীকে আশ্রয়-প্রশ্রয় দেয়া বন্ধ করুন। ২০ দলীয় জোটের মধ্যে এমন অনেক সংগঠন রয়েছে যাদের আন্তর্জাতিক জঙ্গি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রয়েছে যারা পাকিস্তান এবং আফগানিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত।
 
তিনি বলেন, জামায়াতে ইসলামী আজ যখন কোনঠাসা তখন তারা বিভিন্ন সংগঠনের নামে সক্রিয় রয়েছে। তাই তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। ইসলামের নামে যারা হত্যাকাণ্ড চালাচ্ছে তারা ইসলামের গায়ে কালিমা লেপন করছে। এরা ইসলামের মিত্র নয়, শত্রু।
 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top