কলম্বিয়ান নোবেলজয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের দেহাবশেষ ক্যারিবিয়ান সাগর পাড়ের কলম্বিয়ার শহর কার্টাগেনায় নিয়ে যাওয়া হবে। শহরটির ঐতিহাসিক একটি সেন্টারে আগামী ডিসেম্বর মাস থেকে এই দেহাবশেষ প্রদর্শনীর জন্য রাখা হবে। খবর- বিবিসির।
কার্টাগেনায় থাকাকালে মার্কেজ বেশ কয়েকটি উপন্যাস লিখেছিলেন। ১৯৪৮ সালে এখানে এসে তিনি স্থানীয় একটি সংবাদপত্রে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। 'লাভ ইন দ্য টাইম অব কলেরা'র মতো অমর সৃষ্টি এই শহরে বসেই তিনি রচনা করেন। গত বছর এপ্রিলে মেক্সিকোয় মার্কেজ মারা যান। সেখানে তিনি তার পরিবারের সাথে দীর্ঘদিন বাস করছিলেন।

