শ্রীবরদীতে কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা-২০১৫ এর উদ্বোধন

G M Fatiul Hafiz Babu
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী প্রতিনিধিঃ

শেরপুরের শ্রীবরদীতে আজ সোমবার দুপুর ১১টায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন ও এডিপি বাংলাদেশ’র সহযোগীতায় ১০ থেকে ১২ই আগষ্ট পর্যন্ত- তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা ২০১৫’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা এফ.এম মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আশরাফ হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ্‌, উপজেলা আ’লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, একাডেমীক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top