অ্যালফাবেটের ছাতার তলায় গুগল

S M Ashraful Azom
প্রতিষ্ঠার পর থেকে প্রযুক্তি জগতের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের বিচরণ নিশ্চিত করেছে গুগল। সার্চ ইঞ্জিন দিয়ে শুরু করে অ্যানড্রয়েড, ক্রোম, ইউটিউব, গুগল এক্স, গুগল নেস্ট, গুগল ফাইবার এমন বহু দিকে নেতৃত্বের আসনে গুগল। এই সবগুলো প্রতিষ্ঠানকেই এখন একটি মাত্র ছাতার নিচে নিয়ে আসা হল। ফলে জন্ম নিলো 'অ্যালফাবেট'।
 
মঙ্গলবার নিজের ব্লগে গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এ কথা জানান। নিজেকে অ্যালফাবেটের প্রধান নির্বাহী হিসেবে রেখে গুগলের দায়িত্ব তাদেরই ভারতীয় কর্মকর্তা সুন্দর পিচাইএর হাতে তুলে দেন। গুগলের আরেক সহ প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন অ্যালফাবেটের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। ফলে অ্যানড্রেয়েড, ক্রোম, ইউটিইউব, গুগল এক্স, গুগল ফাইবার, গুগল নেস্ট, লাইফ সায়েন্সের মতো সহযোগী প্রতিষ্ঠানের ভার থেকে মুক্ত হল গুগল।
 
সংস্থাটির পরিচালনায় সুবিধার কথা বিবেচনা করেই কাঠামোগত এই পরিবর্তন আনা হচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তবে অ্যালফাবেটের মূল আয় গুগল সার্চ, গুগল অ্যাড, ও ইউটিউব থেকেই আসবে। ঢেলে সাজানোর ফলে বেলুনের সাহায্যে ইন্টারনেট সেবা, কিংবা স্মার্ট হেলথ কেয়ারের মতো অন্যান্য উচ্চাভিলাষী প্রকল্পে নজর দেয়ার সুযোগ পাবে অ্যালফাবেট।
 
ল্যারি পেজ ও সার্গেই ব্রিন ১৬ বছর আগে সার্চ ইঞ্জিন হিসেবে গুগল প্রতিষ্ঠা করার পর আর পেছনে ফিরে তাকায়নি প্রতিষ্ঠানটি। এর পর যেখানেই হাত দিয়েছে গুগল সেখানেই সোনা ফলেছে। মানব দেহের জন্য কৃত্রিম অঙ্গ থেকে শুরু করে চালক বিহীন গাড়ি সবখানেই এখন গুগলের উদ্ভাবনী ছোঁয়া। সূত্র: বিবিসি
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top