কুড়িগ্রাম: কুড়িগ্রাম বাজারের কাপড়পট্টিতে আগুন লেগে ১২টি দোকান ও গুদাম পুড়ে গেছে। এতে অন্তত তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
বুধবার (১২ আগস্ট) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।
স্থানীয় ব্যবসায়ী ও দমকল বাহিনী সূত্রে জানা যায়, ভোরে কুড়িগ্রাম শহরের কাপড়পট্টির আড়ং ফেব্রিক্সের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুড়িগ্রাম থেকে দু’টি এবং উলিপুর, নাগেশ্বরী ও লালমনিরহাট দমকল বাহিনীর পাঁচটি ইউনিট এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
কিন্তু ততক্ষণে মালপত্রসহ পাঁচটি দোকান সম্পূর্ণ ও সাতটি দোকান আংশিক পুড়ে গেছে। এছাড়া দোকানগুলোর পেছনের দিকে থাকা গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।
এসময় উৎসুক জনতার ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়।
কুড়িগ্রাম বস্ত্র ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনের দাবি, আগুনে অন্তত তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
কুড়িগ্রাম দমকল বাহিনীর সহকারী উপ-পরিচালক সিরাজুল ইসলাম জানান, আগুন লাগার কারণ জানা যায়নি।