ইনিংস পরাজয়ের লজ্জাও এড়াতে পারল না অস্ট্রেলিয়া। মাইকেল ক্লার্কের দলকে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে অ্যাশেজ পুনরুদ্ধার করলো ইংল্যান্ড।
এই জয়ের ফলে পাঁচ টেস্টের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। পাশাপাশি সিরিজ জয় নিশ্চিত করে প্রতিপক্ষের মাঠে বিধ্বস্ত হওয়ার মধুর প্রতিশোধও নিল স্বাগতিকরা।
ম্যাচের তৃতীয় দিন শনিবার ৭ উইকেটে ২৪১ রান নিয়ে খেলতে নামে সফরকারীরা। ইনিংস হার তখনো তাদের প্রয়োজন ছিল ৯০ রান। কিন্তু শেষ ৩ উইকেট হারিয়ে দলীয় স্কোরে ১২ রান যোগ করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।

