ইটালিতে ৫০ অভিবাসী উদ্ধার, নিখোঁজ ৫২

S M Ashraful Azom
ভূমধ্যসাগর থেকে ৫২ জন অভিবাসন প্রত্যাশীকে একটি রাবারের ডিঙ্গি নৌকা থেকে উদ্ধার করেছে ইটালির নৌবাহিনী। নৌকাটির আরো ৫২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। খবর- বিবিসির।
 
নৌকায় ভাসমান অভিবাসন প্রত্যাশীদের মধ্যে অর্ধেককে একটি যুদ্ধ জাহাজে তোলা সম্ভব হয়। এসময় একটি ব্যারেল ধরে ভাসতে থাকা আরো দুজনকে উদ্ধার করা হয়।
 
অপর দিকে গ্রিসের দ্বীপ কসে অভিবাসন প্রত্যাশীদের আসা অব্যাহত রয়েছে। কয়েকদিন আগে এখানে সাগর পাড়ি দেয়াদের নিবন্ধন করাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছিল। সেখানকার পরিস্থিতিকে ইউরোপীয় কমিশন 'জরুরির চেয়েও বেশি' বলে আখ্যা দিয়েছে।
 
সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোদের জন্য 'যৌথ ইউরোপীয়' উদ্যোগ জরুরি। শরণার্থী সংক্রান্ত জাতিসংঘ হাইকমিশন জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ সাগর পাড়ি দিয়ে  ইউরোপে এসেছে। এদের মধ্যে এক লাখ ২৪ হাজার মানুষ গ্রিসে ও ৯৮ হাজার মানুষ ইটালিতে পৌঁছেছে।
 
ইটালির নৌবাহিনী জানিয়েছে, মঙ্গলবার এক দিনেই তারা প্রায় ১৭ শ মানুষকে উদ্ধার করতে সমন্বয় করেছে। গ্রিস, ইটালিসহ বেশ কয়েকটি দেশের নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে উত্তর আফ্রিকা থেকে যাওয়া অভিবাসন প্রত্যাশীদের সাগরে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে অভিযান পরিচালনা করছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top