মহাসড়কে গাড়ির গতিসীমা ৮০ কি.মি. নির্ধারণ

Seba Hot News
দেশের সব জাতীয় মহাসড়কে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার নির্ধারণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও আসন্ন কুরবানির ঈদ উপলক্ষ্যে মহাসড়কের যত্রতত্র গরুর হাট বসানো যাবে না বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে


আজ সোমবার বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের এক সভায় এসব সিন্ধান্ত গৃহিত হয়


এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের


সভায় মন্ত্রী বলেন, ‘ সিদ্ধান্ত শিগগিরই বাস্তবায়ন করা হবে। গাড়িতেস্পিড গভর্নরনামের একটি যন্ত্র বসানো (ফিক্সড) থাকবে। সেখানে গতিসীমা নির্ধারণ করে দেয়া থাকবে। গাড়ি সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করলেই গাড়ি আপনা-আপনি বন্ধ হয়ে যাবে।


বৈঠকে বক্তব্য রাখেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং প্রশাসনিক কর্মকর্তা পরিবহন মালিকদের প্রতিনিধিরা


মহাসড়কে যানবাহনের দুর্ঘটনা প্রাণহানী রোধে সর্বশেষ পদক্ষেপ হিসাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। এর আগে ক্রমবর্ধমান দুর্ঘটনা রোধে পহেলা আগস্ট থেকে মহাসড়কে সিএনজি ব্যাটারি চালিত তিন চাকার গাড়ি চলাচল নিষিদ্ধ করে সরকার
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top