বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জে “ এডভান্সড এন্ড প্রমোটিং ওমেন্স রাইট্স প্রকল্পের আওতায় জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর সহায়তায় বাল্যবিয়ে প্রতিরোধে কাজী (নিকাহ রেজিস্ট্রার) ও ইমামদের সেনসিটাইজেশন ওয়ার্কশপ গতকাল রোববার অনষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত ওই ওয়ার্কশপে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের জামালপুর জেলা জেন্ডার কর্মকর্তা আকলিমা জেসমিনের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এনায়েত উল্লাহ, উপজেলা কাজী সমিতির সভাপতি খন্দকার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন প্রমুখ।
দিনব্যাপি ওই ওয়ার্কশপে বাল্যবিবাহ প্রতিরোধে কাজী ও ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
