মালয়েশিয়া যেতে কাউকে টাকা প্রদান নয়: প্রবাসীকল্যাণমন্ত্রী

S M Ashraful Azom
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে এখনো কোনো কিছুই ঠিক হয়নি। কাজেই কেউ যেন কাউকে কোনো টাকা না দেয়। মঙ্গলবার সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
 
আজ ঢাকায় মালয়েশিয়ার সরকারি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রবাসীকল্যাণমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
 
মন্ত্রী সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, সেখানে লোক পাঠানোর পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।
 
মালয়েশিয়ায় লোক নেওয়ার বিষয়ে সেখানকার এবং বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী তত্পর- এ বিষয়টি কীভাবে নিয়ন্ত্রণ করবেন?-সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, ‘নোবডি ক্যান বাই মি।’
 
তিনি বলেন, আমাদের সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলো উন্নততর করছি, যেন সেখান থেকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে শ্রমিকদের পাঠাতে পারি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top