হিরানিকে দেখতে হাসপাতালে আমির

S M Ashraful Azom
পরিচালক রাজকুমার হিরানিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন আমির খান। হাসপাতাল থেকে ফিরে টুইট করে আমির জানান, 'হিরানি ভালো আছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাবেন তিনি।'  
 
ভারতের সংবাদমাধ্যমের খবর, মঙ্গলবার সকালে একটি নতুন কেনা রয়েল এনফিল্ড মোটরসাইকেল চালাতে গিয়ে পড়ে যান হিরানি। এতে চোয়াল এবং চিবুকে আঘাত পান তিনি। দ্রুত কাছের লীলাবতী হাসপাতালে নেওয়া হয় হিরানিকে। 
 
রাজকুমার হিরানির ঝুলিতে রয়েছে মুন্নাভাই এমবিবিএস, লাগে রাহো মুন্নাভাই, থ্রি ইডিয়টস, পিকের মতো বক্স অফিস কাঁপানো ছবি। সূত্র: এনডিটিভি

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top