মক্কায় ক্রেন দুর্ঘটনার প্রকৃত কারণ বের করে জনসম্মুখে প্রকাশের ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে।
শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে যান সৌদি বাদশাহ হাসপাতালে আহতদের দেখতে যান।
সেসময় তিনি প্রতিশ্রুতি দেন ‘এই দুর্ঘটনার কারণ তদন্ত করে, তদন্তের ফলাফল প্রকাশ করা হবে।’
মসজিদ আল-হারাম-এর উপরে শুক্রবার ক্রেন আছড়ে পড়ার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০৭জন নিহত এবং আরো অন্তত ২৩০ জন আহত হয়েছে।
তবে বলা হচ্ছে যে, ঘটনার পরপরই আতঙ্কিত মানুষের ছোটাছুটির কারণে পদপিষ্ট হয়ে এবং মসজিদের ভেতরে ছাদের ভগ্নাংশের নিচে চাপ পড়ে ঠিক কত মানুষ আহত হয়েছে তার প্রকৃত সংখ্যা এখনো নির্ণয় করা যায় নি।
কর্তৃপক্ষ বলছে, ঝোড়ো হাওয়া ও তুমুল বৃষ্টির কারণে ক্রেনটি পতিত হয়েছিল।