শেরপুর সদর উপজেলার সাপমারী গ্রামের সালিসি বৈঠকে নির্যাতিত গৃহবধূ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা পাল্টা নারী নির্যাতন মামলায় আজ শনিবার বিকেলে জামারপুরে তদন্ত কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করেছেন নির্যাতিত ওই পরিবারের সদস্যরা।
নির্যাতনের শিকার ওই গৃহবধূর ভাই জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে দায়ের করা পাল্টা নারী নির্যাতন মামলার তদন্তকারী কর্মকতা জামালপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমানের কার্যালয়ে তাঁরা সশরীরে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করেন। এ সময় তারা তদন্তকারী কর্মকর্তার নিকট প্রকৃত ঘটনার বর্ণনা দেন এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক বলে উল্লেখ করেন। একইসঙ্গে তাঁরা তাঁদের বক্তব্যের সমর্থনে বিভিন্ন প্রমাণাদিও উপস্থাপন করেন।
এদিকে, নির্যাতিতা ভিকটিম ও তার পরিবারকে সব ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ঘটনায় দায়েরকৃত মামলার ভিকটিমের ভাবি বাদী হয়ে জামালপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি পাল্টা মামলা দায়ের করায় জামালপুর যুব উন্নায়ন অধিদপ্তরের বেলটিয়া যুব প্রশিক্ষণের ডেপুটি কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান তদন্তকারী কর্মকতা হিসেবে আজ শনিবার তাঁর কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দিয়েছেন।