আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি থেকে বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানকে বাদ দিলেই তাদের জনপ্রিয়তা বাড়বে।’
রবিবার সন্ধ্যায় রাজধানীর গণি মিয়া সড়কস্থ বিদ্যুত্ ভবনে ডিপিডিসি শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বাসে পেট্রোল বোমা হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। আর এ নাশকতার দায় সরকারের ওপর চাপিয়ে দেয়ার জন্য মিথ্যাচার করেছেন।’
খবর বাসসের।

