দেশের প্রথম বিশেষায়িত কম্পিউটার ল্যাব উদ্বোধন

S M Ashraful Azom
সফটওয়্যার যাচাই ও গুণগত মান পরীক্ষায় দেশে প্রথমবারের মতো বিশেষায়িত কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ল্যাবের উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিশ্বে রপ্তানিযোগ্য বাংলাদেশের সফটওয়্যার পণ্যের সঠিক গুণগত মান নিশ্চিত করা এবং এই খাতে মানবসম্পদ তৈরিতে এই বিশেষায়িত ল্যাব প্রতিষ্ঠা করা হলো। বিশ্ববিদ্যালয়টির ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে ‘সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স ল্যাব’ নামের এই গবেষণাগারের জন্য ৮১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় হয়েছে। তথ্যপ্রযুক্তি বিভাগ এই টাকা অনুদান হিসেবে দিয়েছে।

ল্যাবটিতে প্রয়োজনীয় সফটওয়্যারসহ ৩০টি কম্পিউটার রয়েছে। ইতিমধ্যে ল্যাবের সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণও শুরু হয়েছে। এটি শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক নয় দেশের সকলের ব্যবহারের জন্য উম্মুক্ত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, শেখ হাসিনার সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর সারা দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ১১৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গুরত্ব বিবেচনায় কোথাও নেটওয়ার্কিং ল্যাব, কোথাও রোবোটিকস ল্যাবসহ নানা ধরণের বিশেষায়িত ল্যাব প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়া হয়।

সেই অনুয়াযী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রথম বিশেষায়িত কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হলো।

প্রতিমন্ত্রী বলেন, সফটওয়্যার পরীক্ষার জন্য দক্ষ মানবসম্পদ তৈরী করা হবে। ফলে আরও মানসম্মত সফটওয়্যার তৈরিতে ভূমিকা রাখা যাবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, সাংসদ ডা. এনামুর রহমান, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক মো: ফজলুল করিম পাটোয়ারী ও এর ভারপ্রাপ্ত পরিচালক কে এম আককাস আলী।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top