বঙ্গবন্ধু সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন: আমু

S M Ashraful Azom
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোয় দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।’
 
সোমবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর লক্ষ্যে আয়োজিত গল্প বলার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টির সভাপতি এম আজিজুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান।
 
বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর আমির হোসেন আমু বলেন, ‘সমাজতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জনক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু জার্মানির হিটলার বা ইতালীর মুসোলনীর মতো একনায়কতান্ত্রিক মনোভাব নিয়ে রাজনীতিতে আসেননি। তিনি রাজনীতিতে এসেছিলেন জাতীয়তাবাদের জনক হিসেবে।’
খবর বাসসের।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান