দেশের দুই মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড (রবি) ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের (এয়ারটেল) ব্যবসা একীভূত করা যায় কিনা তা নিয়ে পর্যালোচনার কাজ শুরু করেছে প্রতিষ্ঠান দুটির মালিক পক্ষ। প্রতিষ্ঠান দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় পক্ষ দীর্ঘ ও সুচিন্তিত আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বিষয়টি পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে, দুই ব্যবসা প্রতিষ্ঠান একীভূত করার (রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড) যে পর্যালোচনা প্রক্রিয়া তা সুনিশ্চিত চুক্তিতে পরিণত হবে এমন কোনো নিশ্চয়তা নেই।

