বকশীগঞ্জ পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা প্রদান

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু,

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এবিএম এহছানুল মামুনকে সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। সেই সাথে পৌর প্রশাসকের পদ থেকে দায়িত্বভার হস্তান্তর ও নবাগত প্রশাসককে দায়িত্ব অর্পন করা হয়েছে। বকশীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন বিদায়ী পৌর প্রশাসক এবিএম এহছানুল মামুন , নবাগত পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন ফোরকান, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, সদর ইউপি চেয়ারমান ফকরুজ্জামান মতিন, মুক্তিযোদ্ধা সেলিম রেজা, পৌর সচিব নুরুল আমিন খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমদ।


ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান