সানি লিওনের সঙ্গে ফিটনেস অনুশীলন

S M Ashraful Azom
এবার সুযোগ মিলছে সানি লিওনের কাছে ফিটনেস অনুশীলনের। শিল্পা শেঠি, বিপাশা বসুর পর এ বার নিজের ফিটনেস-ট্রেনারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সাবেক এই পর্নো তারকা।

ফিটনেস সংক্রান্ত ডিভিডি গতকাল  উন্মুক্ত  করেছেণ এই বলিউড নায়িকা। গত শনিবার টুইটারে এ কথা ঘোষণা করেছেন সানি নিজেই। তিনি লিখেছেন, আমার ওয়ার্কআউটের ডিভিডি লঞ্চ হয়েছে। আমি আশা করছি সকলে আমার সঙ্গে এ বার অনুশীলন করবেন।

ফিটনেস ট্রেনার মিকি মেহেতার কাছে দীর্ঘদিন ধরে ট্রেনিং নিচ্ছেন সানি। ৫৩ বছরের মিকি জানিয়েছেন, ফিটনেসের ব্যাপারে সানি দুর্দান্ত। যে কোনও ব্যায়াম ও খুব সহজেই শিখে নিতে পারে। এই ভিডিও শুটের সময় সানি এবং তাঁর স্বামী ড্যানিয়েলের কাছ থেকে পরামর্শ নিয়েছি।

 মিকি জানিয়েছেন,  শিল্পা বা বিপাশার ভিডিওর থেকে সানির ফিটনেস ভিডিও একেবারেই আলাদা। এখানে সানি সহজ কিছু ব্যায়াম করে দেখিয়েছেন। যা বাড়িতে বসে অনায়াসেই ট্রাই করতে পারবেন। টাইমস অব ইন্ডিয়া

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান