মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত ও পাকিস্তানকে অন্তর্ভূক্ত করল যুক্তরাষ্ট্র

Seba Hot News



মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের মাদক উৎপাদক দেশগুলির তালিকায় ভারত ও তার তিন প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান ও মায়ানমারের নাম উল্লেখ করলেন। ২২ দেশের এই তালিকায় রয়েছে বাহমাস, বেলিজ,কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক.ইকুয়েডর,এল সালভাদোর, গুয়েতেমালা, হাইতি, হন্ডুরাস,জামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া,পানামা, পেরু এবং ভেনেজুয়েলাও।
মার্কিন কংগ্রেসে দেওয়া বিজ্ঞপ্তিতে ওবামা জানিয়েছেন, গত এক বছরে আন্তর্জাতিক মাদক-বিরোধী সমঝোতা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ‘চূড়ান্ত ব্যর্থ’ হয়েছে বলিভিয়া, বার্মা (মায়নমার) এবং ভেনেজুয়েলা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই তালিকায় নাম থাকার অর্থ এই নয় যে, ওই দেশগুলি মাদক উৎপাদন বা তার পাচারের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করছে না।কিন্তু আন্তর্জাতিক সমঝোতা বা কনভেনশন অনুযায়ী কোনও দেশ প্রয়োজনীয় দায়বদ্ধতা পূরণ না করলে তাকে ‘চূড়ান্ত ব্যর্থ’ হিসেবে উল্লেখ করেন প্রেসিডেন্ট। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, এ ধরনের তকমা পেলে সংশ্লিষ্ট দেশ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান