জাতীয় দলের ক্রিকেটার তৈরিতে বয়সভিত্তিক ক্রিকেটের ভূমিকা আগেই স্পষ্ট হয়েছে। বর্তমান জাতীয় দলে খেলা বেশিরভাগ ক্রিকেটারই উঠে এসেছেন বিভিন্ন পর্যায়ের বয়সভিত্তিক ক্রিকেট খেলে। তাই বয়সভিত্তিক ক্রিকেটে বিশেষ নজর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৫ ক্রিকেট থেকে শুরু করে অনূর্ধ্ব-১৯ পর্যন্ত প্রত্যেক দলকে অনুশীলন ও ম্যাচের মধ্যে রাখার ব্যাপারে অনেক বেশি আন্তরিক বিসিবি।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির সহাকারী ম্যানেজার এইএম কাওসার আহমেদের সাথে কথা বলে এমনটিই বোঝা গেল। অনূর্ধ্ব-১৫, ১৭ এবং ১৯ প্রত্যেকটি দলকে নিয়ে বিসিবির আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ের সিরিজও আয়োজন করা হচ্ছে নিয়মিত।
খুলনার ক্যাম্প সেরে এখন বিকেএসপিতে আছে। থাকবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এই দলটি সম্পর্কে জানতে চাইলে কাওসার আহমেদ বলেন, ‘বিকেএসপিতে সেন্ট্রাল উইকেটে অনুশীলন করবে তারা। এরপর ঈদের ছুটিতে যাবে। নভেম্বরে জিম্বাবুয়ের সাথে একটা হোম সিরিজ আছে তাদের।’
সিরিজ সম্পর্কে বললেন, ‘জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল ৪ নভেম্বর আসবে। থাকবে ১৭ নভেম্বর পর্যন্ত। এরমধ্যে পাঁচটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। খেলাগুলো হবে চট্টগ্রাম এবং কক্সবাজারে।’ ২০ সেপ্টেম্বরের পর ঈদের ছুটিতে যাবে যুবারা। ঈদের পরই ১৯ দলকে চট্টগ্রাম পাঠানো হবে জানিয়েছেন তিনি।
অনূর্ধ্ব-১৭ দল নিয়েও কাজ চলছে। ঈদের পরে ঘরের মাঠেই তাদের সিরিজ আছে ভারতের সিএবি দলের বিপক্ষে। এ বিষয়ে কাওসার আহমেদ বলেন, ‘ওরা অনুশীলন করেছে ফতুল্লায়। আজ বিকেএসপি যাচ্ছে। ঈদের পর ওদের খেলা আছে ভারতের সিএবি দলের সাথে। ওরা আসবে ৫ অক্টোবর। চলবে ২৩ তারিখ পর্যন্ত। এখানে তিনদিনের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাগুলো বিকেএসপি এবং কক্সবাজারে অনুষ্ঠিত হবে।’
এই দলটিরই আবার ভারত সফরে যাওয়া কথা রয়েছে। সফরটি আগামী বছর হতে পারে বলে জানালেন তিনি, ‘আমাদের পরিকল্পনায় আছে এপ্রিল। আশা করছি এই সময়েই হবে। কারণ এরমধ্যে সম্ভবও না। অক্টোবরের সিরিজ নভেম্বরের দিকে চলে যাচ্ছে। নভেম্বরে আবার পরীক্ষা থাকে সবার। আবার আমরা যেখানে ওদের পাঠাবো তাদের সময় আছে কিনা সেটাও ভাবতে হয়।’
পিছিয়ে নেই অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলও। নিয়মিত অনুশীলন করে যাচ্ছে তারা আছে। আগামী বছর আছে সফরও। কাওসার আহমেদ বলছেন, ‘অনূর্ধ্ব-১৫ দলের তিন সপ্তাহের অনুশীলন শেষ করলাম আমরা। আপাতত ওদেরকে ডাকছি না আমরা। ঈদের পর ডাকব। ওদের জানুয়ারির দিকে সফর আছে। তবে কোথায় সেটা বলা যাচ্ছে না। জানুয়ারিটা আমাদের মাথায় আছে, কথা বার্তা চলছে।’