ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
স'ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী বলেছেন, সরকার সদ্য বিলুপ্ত ১১১টি ছিটের আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে ১৭০ কোটি টাকার কর্মপরিকল্পনা গ্রহন করেছে। উন্নয়নের মূল স্রোত ধারায় ছিটের অধিবাসীদের সম্পৃক্ত করতে প্রয়োজনে সরকারের কাছে আরো অর্থ চাওয়া হবে।
তিনি আরো জানান, এ অর্থ দিয়ে প্রথম পর্যায়ে ২১৫ কিলোমিটার রাস্তা নির্মাণ, ৭১৫ মিটার ব্রীজ-কালভার্ট নির্মাণ, ১২টি গ্রোথ সেন্টার ও ৫টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে।
তিনি শনিবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়ার কালিরহাট বাজারে ছিটবাসীদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপসি'ত ছিলেন, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, রংপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মশিউর রহমান, ছিটমহল উন্নয়ন প্রকল্প পরিচালক মোঃ আশরাফুল ইসলাম ও কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, বিলুপ্ত ছিটমহলের নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি মঈনুল হক, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।
এছাড়াও ছিটের বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপসি'ত ছিলেন।