কুড়িগ্রামে ৬ কেজি গাজাসহ ৩জন গ্রেপ্তার

Seba Hot News
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ 
কুড়িগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে ৬ কেজি গাঁজাসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় গাঁজা পরিবহনের ট্রাকটিও (ঢাকা মেট্রো-ট-১৬৭৮৬৫) আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ রুহানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে শহরের ত্রিমোণী বাজার এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাসি চালানো হয়। এ সময় নাগেশ্বরী থেকে বগুড়াগামী একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬৭৮৬৫) থেকে পলিথিন প্যাকেটে মোড়ানো ১২টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। এর ওজন ৬০ কেজি। বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। গাঁজা পরিবহনের অভিযোগে গ্রেপ্তার করা হয় নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের আব্দুল সফিউদ্দিনের পুত্র হাবিবুর রহমান (২২), ট্রাক চালক নাটোরের গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের পুত্র নজিবুর রহমান (২০) ও ট্রাকের হেলপার একই এলাকার মোজাম্মেল হকের পুত্র মোতালেব (৩৫)।
ট্রাক চালক নজিবুর রহমান জানান, ১৫হাজার টাকার চুক্তিতে সে গাঁজার চালান বগুড়া নিয়ে যাচ্ছিল। ট্রাকের মালিক নাটরের মোজাম্মেল।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top