মিসরের নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে ২২৮ জন অভিবাসী যাত্রী তিনটি মাছ ধরার নৌযান আটক করেছে। নৌযানগুলোতে চড়ে এরা ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল। দেশটির সেনাবাহিনী রবিবার খবরটি জানিয়েছে।
মিসরের সামরিক বাহিনী তাদের ফেসবুক পেজে জানায়, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী আলেকজান্দ্রিয়ার উপকূলে অভিযান চালিয়ে ১৭ জন ক্রু সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।
তবে আটককৃদের পরিচয় প্রকাশ করেনি দেশটির সামরিক বাহিনী। তারা জানিয়েছে, আলেকজান্দ্রিয়ার নৌঘাঁটিতে এদের নিয়ে যাওয়া হয়েছে।
সামরিক বাহিনীর পোস্ট করা ছবি দেখে এসব লোককে আফ্রিকান বলে মনে করা হচ্ছে। সূত্র: এএফপি
সামরিক বাহিনীর পোস্ট করা ছবি দেখে এসব লোককে আফ্রিকান বলে মনে করা হচ্ছে। সূত্র: এএফপি

