দশ হাজার সিরিয় শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র

Seba Hot News
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি এবার শরণার্থী বিষয় মুখ খুলল। প্রায় দশ হাজার সিরিয় শরণার্থীর দায়িত্ব নেবে তার দেশ বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

হোয়াইট হাউসের পক্ষে মুখপাত্র জস আর্নেস্ট বলেন, আগামী অর্থ বছরে যুক্তরাষ্ট্র অধিক শরণার্থী নেয়ার বিষয়ে কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্র আগামী বছর অন্তত দশ হাজার সিরিয় শরণার্থী নেবে এবং এ বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে কর্মকর্তাদের নিদের্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

উল্লেখ্য, আগামী মাসে যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হবে।

সিরিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে মাত্র দেড় হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছে ওবামা প্রশাসন। এ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়ে দেশটির প্রশাসন।

তবে এখনো যেভাবে লাখ লাখ সিরিয় শরণার্থী ইউরোপে অভিবাসনের প্রত্যাশায় রয়েছে সে তুলনায় দশ হাজার সংখ্যাটি অনেক কম।

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রায় চারশ কোটি ডলারের মানব সহায়তা পাঠিয়েছে।

এদিকে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলেছেন তার দেশ আট লাখ পর্যন্ত সিরিয় নাগরিক নিতে প্রস্তুত। এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লাখের মতো সিরিয়ানকে আশ্রয় দিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন তার দেশে প্রায় ২০ হাজারের মতো শরণার্থীকে আশ্রয় দেয়া সম্ভব।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top