নিখোঁজ হওয়ার ১১ দিন পর গতকাল ১১ সেপ্টেম্বর শুক্রবার রাতে আব্দুস সামাদ (২৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুস সামাদ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ ধানশাইল গ্রামের চাঁন মিয়ার ছেলে।
তিনি একজন ফার্নচার ব্যবসায়ী ছিলেন। গত ১ সেপ্টেম্বর থেকে আব্দুস সামাদ নিখোঁজ ছিলেন। ৯ সেপ্টম্বর তার পরিবারের পক্ষ থেকে আব্দুস সামাদ নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। ১১ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে স্থানীয় জেলেরা ধানশাইল এলাকার জলাবদ্ধ স্থানে মাছ ধরতে গেলে আব্দুস সামাদের মৃতদেহ দেখতে পায়।
পরে পরিবারের পক্ষ থেকে সনাক্ত করার পর থানা পুলিশ লাশটি উদ্ধার প্রক্রিয়া শুরু করে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মিজানুর রহমান লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন।

